ভারত থেকে ফিরলেন আরও ৮৮ বাংলাদেশি
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
করোনাভাইরাসের কারণে ভারতে আটকে পড়া আরও ৮৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।
মঙ্গলবার (১২ মে) বিকেল ৫টা ৫৫ মিনিটে মুম্বাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
শাহজালাল বিমানবন্দর সূত্র জানিয়েছে, ভারত থেকে আসা বাংলাদেশিরা হেলথ সার্টিফিকেট নিয়ে এসেছেন। তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণের পর লকডাউনের কারণে আকাশে পথে যোগাযোগ বন্ধ রয়েছে। তবে বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাজ করছে সরকার।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

