ত্রাণ বিতরণে অনিয়ম, ৩ চেয়ারম্যান-মেম্বার বরখাস্ত
ইপেপার / প্রিন্ট

ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান ও দুই মেম্বারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
সম্প্রতি জনপ্রতিনিধি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের ত্রাণ বিতরণে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩ নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আফসারের বিরুদ্ধে করোনা মোকাবিলায় বরাদ্দ দেওয়া ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে।
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মো. শাহিন শাহ সরকারি বরাদ্দের চাল বিতরণ না করে অন্যত্র বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের হাতে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সদস্য মো. কবির হোসেনের বিরুদ্ধে ত্রাণ বিতরণ না করে আত্মসাৎ এবং গুজব ছড়ানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
উল্লিখিত ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন তাদেরকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তার জবাব পত্রপ্রাপ্তির ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে পাঠাতে বলা হয়েছে।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

