গাজীপুরের সিভিল সার্জনসহ ১৩ কর্মকর্তা কোয়ারেন্টাইনে
ইপেপার / প্রিন্ট

গাজীপুর সিভিল সার্জন অফিসের এক নাইগার্ড করোনা পজেটিভ হওয়ার পর সিভিল সার্জনসহ তার অফিসের মোট ১৩ কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনের রয়েছেন।
রোববার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান।
ডা. মো. খায়রুজ্জামান জানান, শনিবার গাজীপুর সিভিল সার্জন অফিসের এক নাইটগার্ডের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। তাকে চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এরপর সিভিল সার্জনসহ এ অফিসের ১৩ কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। কোয়ারেন্টাইনে তারা বাসায় থেকেই কাজ করছেন।
এদিকে, করোনা সংক্রমণ রোধে শনিবার সন্ধ্যা থেকে জেলা প্রশাসন গাজীপুর জেলাকে অবরুদ্ধ ঘোষণা করেছে।
Related News
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতেRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More

