শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনায় ৪ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৩৪ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৩৯ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৬২১ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১২ এপ্রিল) মহাখালী থেকে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘মৃতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। দুইজন ঢাকার, দুইজন ঢাকার বাইরের। নিহতদের মধ্যে ৩০ থেকে ৪০ বছর বয়সের মধ্যে রয়েছেন দুইজন, ৬০ বছর বয়সি একজন ও সত্তরের ওপরে একজন।’

মীরজাদী সেব্রিনা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিনজন। এ নিয়ে মোট সুস্থ হল ৩৯ জন। সুস্থদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। এরমধ্যে একজন চিকিৎসক আছেন। এক রোগীকে চিকিৎসা দিতে গিয়ে তিনি আক্রান্ত হয়েছিলেন।

মোট আক্রান্ত ৬২১ জনের মধ্যে ঢাকা সিটিতে ৫০ শতাংশ, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৩৫ শতাংশ। চট্টগ্রামে ৬ শতাংশ। বাকিরা অন্যান্য জেলায়। নতুন করে চারটি জেলায় লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠিতে করোনার রোগী পাওয়া গেছে বলে তিনি জানান।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. সোনিয়া তাহমিনা জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৫১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এরমধ্যে ঢাকায় ৬৬১ জনের, ঢাকার বাইরে ৪৯০ জনের। একদিনে নমুনা সংগ্রহ বেড়েছে ৩৮৬ জনের। বর্তমানে সারা দেশে ২০ হাজার ৫২৫ জন কোয়ারেন্টাইনে আছেন।

প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বের ২১০টি দেশে ১ লাখ ৮ হাজার ৯০৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন আরো অনেকে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *