রৌপ্যকাপ নয়াপাড়া প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: খেলা-ধুলা চর্চা কর,নেশামুক্ত সমাজ গড় এই স্লোগানকে সামনে রেখে রৌপ্যকাপ নয়াপাড়া প্রিমিয়ার লীগের ১২ তম আসরের ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৫ ডিসেম্বর) বিকালে ভাওয়াল টাইগার্স ক্লাবের উদ্দ্যোগে ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি লুৎফর রহমান খাঁনের সভাপতিত্বে ক্রীড়া সংগঠক সোহেল শেখের সঞ্চালনায় অনুষ্ঠানটির উদ্বোধক ছিলেন গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নেতা আবু বকর সিদ্দিক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা ও ইউপি মেম্বার শেখ এমদাদুল হক।
খেলায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফুটবল একাদশ ও বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলাটি হাড্ডা হাড্ডি লড়াই এর পর ড্র হলে ট্রাইবেকার এর মাধ্যমে ৩-৪ গোলের ব্যবধানে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফুটবল একাদশ বিজয়ী হয়। খেলা উপভোগ করতে দূর দূরান্ত থেকে আগত হাজারো দর্শকদের উন্মাদনা টুর্ণামেন্টে অনন্য মাত্রা যোগ করে।
টুর্ণামেন্ট উদ্বোধন করতে গিয়ে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক নেতা মো. আবু বকর সিদ্দিক বলেন, খেলা-ধুলা অনেক ধরণের অপরাধ প্রবণতা থেকে যুব সমাজ কে দূরে রাখে। তাই যাঁরা এই টুর্ণামেন্টের আয়োজন করেছে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মোবাইল, মাদক, কিশোরগ্যাং থেকে দূরে সরাতে যুবসমাজকে খেলাধুলার মধ্যে রাখতে হবে। অভিভাবকরাও তাদের সন্তানদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করবেন।
পরে বিজয়ী দলের মধ্যে রৌপ্যকাপ বিতরণ করেন অতিথিরা।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

