ত্রিশাল পৌরসভাকে স্মার্ট পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা করলেন ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুল
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল পৌর সভার মেয়র এবিএম আনিছুজ্জামান পদত্যাগ করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মানিক সাইফুল।
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাবার পর জনতার নিঃশ্বাস পত্রিকার সাথে একান্ত আলাপচারীতায় তিনি তাঁকে ভোট দেয়া সকল ভোটার,সহকর্মী, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন, প্রথমেই ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শহীদ জাতির পিতাসহ তাঁর পরিবার ও মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করছি। আপনারা জানেন ত্রিশাল পৌর মেয়র এবিএম আনিছুজ্জামানের পদত্যাগের পর তাঁর দায়িত্ব আমি পেয়েছি। আমি তাঁর রেখে যাওয়া অসম্পন্ন কাজ গুলো সম্পন্ন করবো। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশের ঘোষণার মতোই ত্রিশাল পৌরসভাকে স্মার্ট বাংলাদেশ হিসেবেই গড়ে তোলা হবে। রাস্তা-ঘাট সহ সকল অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন করবো ইনশাল্লাহ। তাঁর এই দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

