শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

দিল্লির সিএএ বিক্ষোভ এবার মেঘালয়ে, নিহত ২

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস ডেস্ক:

নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় ৪৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

পরিস্থিতি একটু স্বাভাবিক হলেও এখনো সেখানে ১৪৪ ধারা চলছে। দিল্লির এমন পরিস্থিতির মধ্যেই এবার সিএএ নিয়ে বিক্ষোভ শুরু হয়েছে মেঘালয়ে। সেখানে খাসি ছাত্র সংগঠন (কেএসইউ) এবং অ-জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা কমপক্ষে ১০।

শুক্রবার পূর্ব খাসি পার্বত্য অঞ্চলের ইছামতী এলাকায় ওই দুই পক্ষের বিশেষ বৈঠক চলছিল। তখনই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে মেঘালয়ের ছয়টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। কারফিউ জারি করা হয়েছে শিলংসহ একাধিক জায়গায়।

শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সংঘর্ষ চলাকালীন বাজার সংলগ্ন একটি খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন একাধিক পুলিশকর্মীও।

অন্যদিকে সংঘর্ষের পরই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে ইস্ট খাসি হিলস জেলার ডেপুটি কমিশনারসহ শীর্ষ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজ্যেও স্বরাষ্ট্রমন্ত্রী লাখমেন রিয়াম্বুই। মুখ্যমন্ত্রী কনরাড সাংমার নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আইন-শৃঙ্খলার বিষয়ে নজর রাখতে একাধিক জায়গায় নামানো হয়েছে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ)।

সূত্র :আনন্দবাজার






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *