কাতার আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতায় যাচ্ছেন আবু জর গিফারী
ইপেপার / প্রিন্ট
ধর্ম ডেস্ক:
কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় বাছাই পর্বে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন হাফেজ ক্বারি আবু জর গিফারী।
চলতি মাসে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পরীক্ষায় হাফেজ ক্বারি আবু জর গিফারী প্রথম স্থান অর্জন করেন।
ইমামুল কুররা মাওলানা ক্বার মুহাম্মাদ ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত ও শাইখুল কুররা আহমাদ বিন ইউসুফ আল আজহারি পরিচালিত ‘মাহাদুল ক্বিরাত বাংলাদেশ’-এর ছাত্র হাফেজ ক্বারি আবু জর গিফারী।
হাফেজ ক্বারি আবু জর গিফারীর সফলতা ও বাংলাদেশের সুনাম অক্ষুন্ণ রাখার জন্য মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর কর্তৃপক্ষ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
Related News
চাঁদ দেখা যেতে পারে শুক্রবার:ঈদ হতে পারে শনিবার
জনতার নিঃশ্বাস:: এবার রমজান মাস ২৯ দিনে শেষ হওয়া এবং শুক্রবার (২১ এপ্রিল) শাওয়াল মাসেরRead More
রোজা শুরু আগামীকাল
জনতার নিঃশ্বাস:বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। বুধবার (১৪ এপ্রিল) থেকেRead More

