করোনা মোকাবিলায় ১ দিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা
ইপেপার / প্রিন্ট

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব স্তরের সদস্যরা।
সোমবার (৩০ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (২৯ মার্চ) সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজিবি’র সব স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা ও বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন।
এর আগে সেনাবাহিনী পক্ষ থেকেও একদিনের বেতনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

