বৃহস্পতিবার , ৩০শে এপ্রিল, ২০২৬ ইং || ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

করোনা মোকাবিলায় ১ দিনের বেতন দিলেন বিজিবি সদস্যরা

প্রকাশিত হয়েছে-

নিজস্ব প্রতিবেদক |

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব  মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সব স্তরের সদস্যরা।

সোমবার (৩০ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  রোববার (২৯ মার্চ) সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম ভিডিও  কনফারেন্সের মাধ্যমে বিজিবি’র সব স্তরের সদস্যদের পক্ষ থেকে ১ দিনের বেতনের সমপরিমাণ ২ কোটি ৫২ লাখ ২ হাজার ৮০৩ টাকা ও বিজিবি’র কল্যাণ তহবিল থেকে ১০ কোটি টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দিয়েছেন।

এর আগে সেনাবাহিনী পক্ষ থেকেও একদিনের বেতনের টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়।