করোনা প্রতিরোধে স্থল, নৌ ও বিমান পথে ব্যবস্থা
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস প্রতিরোধে স্থল, নৌ ও বিমান যে পথই হোক না কেন, সরকার সেখানে সতর্কতা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার রাজধানীর কদমতলী থানাধীন মুন্সিখোলাঘাটে ছয়টি ভারী জেটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাস্থ্যগত পরীক্ষা করে পদক্ষেপ নেয়া হচ্ছে। এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা ভাইরাসের বিষয়ে কোনো তথ্য গোপন করা হচ্ছে না। মিডিয়াকে সবকিছু জানানো হচ্ছে। মোংলা বন্দরে আগত জাহাজে করোনা ভাইরাস সন্দেহে পর্যবেক্ষণে থাকা তিনজনের দেহে করোনা ভাইরাসের কোনো লক্ষণ পাওয়া যায়নি; জাহাজটি ছেড়ে দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যকর পরিবেশ ফিরিয়ে এনে ঢাকাকে আবাসযোগ্য করে গড়ে তোলার জন্য কাজ করা হচ্ছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঢাকার চারপাশের নদীর দখল ও দূষণরোধে কাজ করে যাচ্ছে।
খালিদ বলেন, নদীর তীরে জেটিগুলো নির্মিত হলে নৌপথে পরিকল্পিতভাবে পণ্য উঠনামা করা যাবে। নদী তীর দখলরোধে নির্মিত ওয়াকওয়ে (পায়ে হাটার পথ) ক্ষতিগ্রস্ত হবে না বরং দখল ও দূষণ বন্ধ হবে।
এ সময় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং প্রকল্প পরিচালক নুরুল আলম উপস্থিত ছিলেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

