শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

এবার করোনা আক্রান্ত হলেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও ক্ষমতাসীন কনজারভেটিভ দলের এমপি নাদিন ডোরিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

নাদিন ডোরিস প্রথম ব্রিটিশ এমপি যিনি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। ডোরিস জানান, তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে বাড়িতে আলাদা থাকছেন। চিকিৎসক যেভাবে পরামর্শ দিয়েছেন মেনে চলছেন। পাশাপাশি গত কয়েকদিনে তিনি যেসব লোকের সংস্পর্শে এসেছেন যুক্তরাজ্যের গণস্বাস্থ্য বিভাগ তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

ডোরিস আরো জানিয়েছেন, তার ৮৪ বছর বয়সি মা সঙ্গেই থাকেন। তিনি মাকে নিয়ে বেশি চিন্তিত। ইতোমধ্যেই তার মায়ের কাশি শুরু হয়েছে।

করোনাভাইরাসে যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৬ জন মারা গেছেন। মঙ্গলবার নতুন করে ৬২ জন আক্রান্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩৮৩ জন। সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ১৮ জন।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা চার হাজার ২৯৫ জন।আক্রান্তের সংখ্যা এক লাখ ১৯ হাজার ১৭৯ জন। বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এই প্রাণঘাতী ভাইরাস।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানের এমপি ফাতেমা রাহবার ও মোহাম্মদ আলী রমজানি মারা যান। এছাড়াও এ ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ইরানের বেশ কয়েকজন মন্ত্রী।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *