জানুয়ারি, ২০২৫
ভবানীপুরে আ.লীগ নেতা ও যুবদল নেতার বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সভা
নিজস্ব প্রতিবেদক:: ঝুট ব্যবসাকে কেন্দ্র করে আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেন, যুবদল নেতা এমদাদ শিকদার তার লোকজন দিয়ে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জসিম দিপুকে মারধোরের প্রতিবাদে ও তাদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদল।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ প্রাঙ্গণে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক মেহেদী হাসান,ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আলাল মিয়া,ভুক্তভোগী ছাত্রদল নেতা মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক জসিম দিপু সহ মুক্তিযোদ্ধা কলেজRead More
নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি-বিচারপতি মো. জয়নুল আবেদীন
নিজস্ব প্রতিবেদক:: নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রধান অন্তরায় সিন্ডিকেট এবং দুর্নীতি। সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে থাকা এসব দুর্নীতি যত দ্রুত সম্ভব সমাজ থেকে দূর করতে পারলেই ক্ষুধা, দারিদ্র্যমুক্ত কাঙ্খিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদীন। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ আয়োজিত ‘নতুন বাংলাদেশে নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা ও গোল্ডেন উইনার অ্যাওয়ার্ড ২০২৫ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তারা নতুন শিক্ষাব্যবস্থা ও দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি দ্রুত দুর্নীতিবাজদের কঠোরRead More
শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলো বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ
আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের পাগলা থানা এলাকায় শীতার্ত মানুষদের মধ্যে কম্বল বিতরণ করেছেবাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ। শনিবার(১১ জানুয়ারি) বিকাল ৪ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ পাগলা থানার ১৪নং নিগুয়ারী ইউনিয়ন শাখার আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সেচ্ছাসেবক দলোর কেন্দ্রীয় কমিটি কমিটির সাবেক সদস্য মোজাম্মেল মৃধা। যারা যারা অর্থ দিয়ে সহযোগীতা করেছেন তারা হলেন মোঃ সায়েম রানা- সহ সভাপতি, মোঃ রফিকুল ইসলাম- সহ সভাপতি, মোঃ শিব্বির খান- সহ সভাপতি, মোঃ নয়ন শেখ- সাধারণ সম্পাদকRead More
সাংবাদিক আব্দুল মালেক এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন, খান সেলিম রহমান
শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টার:: জীবনে বয়ে আসুক অনাবিল সুখ শান্তি, জীবনের প্রতিটি মুহূর্ত নতুন আনন্দের উপহার নিয়ে আসুক, পৃথিবীর ভালোবাসা, পৌঁছবে তোমার কাছে, তোমার সকল উদ্দেশ্য সফল হোক, তোমার ইচ্ছে গুলো পূর্ণ্য হোক সুখের দোলায় দুলে খুশি যত সঙ্গী হোক সর্বদা হেসো প্রাণ খুলে। শ্রীপুর সাংবাদিক সমিতি’র প্রতিষ্ঠাতা, শ্রীপুর প্রেস ক্লাবের সাবেক সফল সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকা’র শ্রীপুর প্রতিনিধি সাংবাদিক আব্দুল মালেক এর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা’র সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি’র) প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন আজRead More
সেই যুবদল নেতা এমদাদের গুঁজামিল সংবাদ সম্মেলন!
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: “আ.লীগ নেতার ঝুট ব্যবসার নিরাপত্তায় যুবদল নেতা,পিটিয়েছেন ছাত্রদল নেতাকেও”এমন শিরোনামে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস ও দৈনিক মুক্ত কাগজে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেই যুবদল নেতা এমদাদ সিকদার। তবে সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা অংশই ছিল গুঁজামিল ও ধোঁয়াশায় ভরপুর। সংবাদ সম্মেলনের এক জায়গায় তিনি দাবি করেছেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজীপুর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) আলহাজ্ব আবু বকর ছিদ্দিক ইউনিম্যাক্স নামক কোম্পানীর ব্যবসা নেয়ার জন্য ছাত্রদল নেতা জসিমকে পাঠিয়েছেন আবার একই সাথে তিনি দাবি করেছেন সাংবাদিক আবু বকর সিদ্দিক তার ব্যবসার ৭০ শতাংশRead More
গাজীপুরে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আবু হুরায়রা,গাজীপুর:: বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ জানুয়ারি) সকালে সদর উপজেলার মুক্তিযোদ্ধা কলেজ মাঠে এ সম্মেলনের আয়োজন করেন জেলা জামায়াত। জামায়াতের গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা বিগত ১৭ বছর আইয়ামে জাহিলিয়ার যুগে বসবাস করেছি। হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত আওয়ামী লীগের সরকার। দূর্নীতি করে টাকা পাচার করা, ঘুম খুন সহ নিরপরাধ মানুষ গুলোকে মিথ্যা অপরাধী সাজিয়ে ফাঁসি দিয়েছে। বাংলাদেশ জামায়াতেRead More
গাজীপুরে অবৈধ দখলীয় ৪ একর বনভূমি উদ্ধার, ১৩ বসতবাড়ি উচ্ছেদ
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুরে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বনবিটে অভিযান চালিয়ে বৃহস্পতিবার অবৈধভাবে দখলীয় স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধ দখলীয় ৪.০৫ একর বনভূমি উদ্ধার করা হয়েছ।বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. মোজাম্মেল হক জানান, অভিযানের উদ্ধার হওয়া ৪.০৫ একর সংরক্ষিত বনভূমিতে থাকা ১৩ টি বসতবাড়ি ও একটি বাউন্ডারি ওয়াল অপসারণ করা হয়েছে। অন্যান্য অবৈধ দখলদারদের তালিকা তৈরি এবং উচ্ছেদ অভিযান পরিচালনার কার্যক্রম চলমান রয়েছে।বৃহস্পতিবারের উচ্ছেদ অভিযানে ঢাকা বিভাগীয় বহন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারি বন সংরক্ষণ মো. মোজাম্মেল হক,Read More
আ.লীগ নেতার জুট ব্যবসার নিরাপত্তায় যুবদল নেতা,পিটিয়েছেন ছাত্রদল নেতাকেও!
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদরের ভবানীপুরে অবস্থিত ইউনিম্যাক্স কারখানার জুট ব্যবসাকে কেন্দ্র করে তৈরি হয়েছে উত্তেজনার। এই কারখানায় জুটের ব্যবসা করতেন স্থানীয় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আমজাদ হোসেন। আওয়ামীলীগের সময়ে স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রীকে ব্যবসার ভাগ দিয়ে জুট ব্যবসা করলেও বিপত্তি বাধে ৫ই আগস্ট সরকার পতনের পর।সরকার পতনের পর স্থানীয় যুবদল নেতা এমদাদ শিকদার ও স্থানীয় কয়েকজনকে ম্যানেজ করে ব্যবসা করেন তিনি। কিন্তু এতে ঘোর আপত্তি জানান স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও ছাত্রদলের নেতারা। এরপর তড়িঘড়ি করে নিজের জুট ব্যবসা টেকানোর জন্য ৫০ শতাংশ নিজের নামে রাখেন বাকীটা ওয়ার্ড যুবদলেরRead More
ত্রিশালে ভেজাল পণ্য মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশালে ভেজাল পণ্য মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার(৮জানুয়ারি) দুপুরে ত্রিশাল পৌর এলাকায় সিফাত এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্বে ও উপজেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে বেজাল পণ্য মজুদ ও মোবাইল কোর্টে অসহযোগিতা করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা করে। এসময় অভিযানের খবর পেয়ে সিফাত এন্টারপ্রাইজের মালিক আনোয়ার হোসেন শামীম ভিতরে থেকে অন্যলোক দিয়ে গোডাউনের বাহিরে তালাবন্ধ করে রাখেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিএসটিআইয়ের লোকজন দরজায় বার বারRead More
আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি ফেরদৌস আলম
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: পুলিশ দিন দিন যথেষ্ট জনবান্ধন পুলিশে পরিণত হচ্ছে । জনসেবায় পুলিশের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এসেছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী, আড্ডাবাজ ও মানবিক ছেলে-মেয়েগুলো দলেদলে এই বাহিনীতে যোগ দিচ্ছেন। সুতরাং পুলিশে গুণগত পরিবর্তন এখন সাদাচোখেও দৃশ্যমান, যদিও যথেষ্ট ব্যতিক্রম রয়েছে এবং ব্যতিক্রম সবসময় উদাহরণও নয়। আজ আপনি ৯৯৯ এ ফ্রি ডায়াল করলেই পুলিশ আপনার দরজায় গিয়ে হাজির হচ্ছে। আপনি গহীন অরণ্য বা মাঝ নদীতে কোনো সমস্যায় পড়ে শুধুমাত্র একটা কল করলেই আপনার পাশে পৌঁছে যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। করোনাকালে পুলিশ তার ইতিহাসের সেরা মানবিক ও সাহসী গল্প রচনা করেছে। ময়মনসিংহেরRead More

