শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

বিশেষভাবে রাখা হয়েছে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

কূটনৈতিক প্রতিবেদক

 

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল বিশেষভাবে রাখা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে বাংলাদেশের করোনা পরিস্থিতি তুলে ধরার সময় তিনি এ কথা বলেন।  এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।

মন্ত্রী এসময় করোনাভাইরাস প্রতিরোধে সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং তাদের আশ্বস্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রী জানান, বাংলাদেশে এ পর্যন্ত ৮ জন আক্রান্ত হয়েছেন।  তবে সরকার করোনাভাইরাস প্রতিরোধে নানা উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, এই মুহূর্তে বাংলাদেশে যেসব বিদেশি রয়েছেন যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, যদি তারা চান তবে তাদের ভিসার মেয়াদ আরও তিনমাস বাড়ানো হবে।

কূটনৈতিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনায় আক্রান্তরা বেশিরভাগ বিদেশ ফেরত।  যারা দেশে আক্রান্ত হয়েছে তারা বিদেশ ফেরতদের মাধ্যমে আক্রান্ত।

তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতাল বিশেষভাবে রাখা হয়েছে।  এছাড়া জেলা, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগীদের জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভাইরাস মোকাবিলায় সবগুলো মন্ত্রণালয় নানা পদক্ষেপ নিয়েছে।  সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।  ভাইরাস কোনো সীমানা মানে না।  তাই করোনা মোকাবিলায় আপনারা সবাই এগিয়ে আসুন।

বিভিন্ন দেশে প্রবাসী বাংলাদেশি রয়েছেন।  তাদের সহায়তার জন্য কূটনীতিকদের কাছে সহযোগিতা চান মন্ত্রী।  একই সঙ্গে করোনা প্রতিরোধে ঢাকার কূটনীতিকদেরও সহযোগিতা চান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় সরকার কি কি পদক্ষেপ নিয়েছে সে বিষয়ে অবহিত করতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের নিয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  পররাষ্ট্রমন্ত্রী তাদের ব্রিফিং করেন।  ব্রিফিংয়ে  কূটনীতিকদের কাছে করোনাভাইরাস পরিস্থিতি তুলে ধরে তাদের আশ্বস্ত করেন মোমেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *