রাজনৈতিক পরিচয়ে ফায়দা লুটতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী
ইপেপার / প্রিন্ট
নিউজ ডেস্ক:: তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা হতে দেবেন না।’
বুধবার দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব শাবান মাহমুদ রচিত ‘বঙ্গবন্ধুর সারা জীবন’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমি বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনাকে এই কারণেই অভিনন্দন জানাই, দেশবাসীরও অভিনন্দন জানানো উচিত বলে আমি মনে করি কারণ, শেখ হাসিনাকে কোন দলের, কে কোন পথের, কে কোন মতের এটি না দেখে যারা দুষ্কৃতিকারী, মুনাফাখোর, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছেন। এ অভিযান অব্যাহত থাকবে। দেশকে পরিশুদ্ধ করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। কেউ রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ফায়দা লুটবে, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা হতে দেবেন না। সেকারণেই এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
এসময় বিএনপির বিষয়ে ড. হাছান বলেন, ‘দেশ আরো অনেকদূর এগিয়ে যেতে পারতো, যদি সবকিছুতেই না বলার বাতিকটা বিএনপি-জামায়াত পরিহার করতে পারতো। যদি মিথ্যা বলার যদি কোন পুরস্কার থাকতো, তাহলে মির্জা ফখরুল সাহেব সেখানে প্রথম পুরস্কার পেতেন। সবকিছুতে না বলা, সুন্দর করে গুছিয়ে, মিথ্যাটাকে সত্য হিসেবে পরিবেশন করা, এই যে কাজ প্রতিনিয়ত তারা করে যাচ্ছেন, তা বিস্ময়কর।’
জনীতির নামে মানুষ পুড়িয়ে হত্যা করা এই বীভৎসতা কোনো দেশে ঘটে নাই। কিন্তু রাজনৈতিক কারণে, ক্ষমতা যাওয়ার জন্য কিম্বা তাদের নেতা-নেত্রীকে মামলা থেকে মুক্তি দেওয়ার জন্য এই ধরণের সহিংসতা সমসাময়িক পৃথিবীর কোথাও হয় নাই, যেটি বিএনপি করেছে।’
সদ্য প্রকাশিত গ্রন্থ নিয়ে ড. হাছান বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর যে বই আজকে শাবান মাহমুদ লিখেছেন, সেজন্য তাকে অভিনন্দন। বঙ্গবন্ধু যেই স্বপ্নের বাংলাদেশ কল্পনা করেছিলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকন্যা সেই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি অনুরোধ জানাবো দেশকে গঠন করতে হলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। আমাদের মধ্যে রাজনৈতিক মতভেদ থাকবে, ক্ষমতায় থাকলে সমালোচনা হবে, ভুলও হবে। অবশ্যই আমাদের ভুলের সমালোচনা হবে, বিরোধী দল সংসদে করবে, সংসদের বাইরেও করবে। আমি তাদেরকে অনুরোধ জানাবো দয়া করে অন্ধের মতো কিম্বা মূর্খের মতো সমালোচনা করবেন না। গঠনমূলক সমালোচনার মাধ্যমে আসুন সবাই মিলে সম্মিলিতভাবে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।’
প্রকাশক ইকবাল হোসেন সানুর সভাপতিত্বে ও ডিইউজের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ডিবিসি ২৪ টিভির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, স্বাচিপ মহাসচিব অধ্যাপক এম এ আজিজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তৌহিদুল ইসলাম বিশেষ অতিথির এবং গ্রন্থকার শাবান মাহমুদ বক্তব্য রাখেন।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More

