পরিচ্ছন্ন ময়মনসিংহ গড়ার লক্ষ্যে নতুন দিগন্ত উন্মোচন রোড সুইপিং মেশিন উদ্বোধন করেন ম.সি.ক. মেয়র টিটু
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
পরিস্কার- পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাইতো পরিচ্ছন্ন ময়মনসিংহ সিটি কর্পোরেশন গড়ার লক্ষ্যে জীবাণু নাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিন এবং বর্তমানে বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন হলো ময়মনসিংহ। আর এই ময়মনসিংহ নগরীকে একটি আধুনিক ও পরিছন্ন নগরী হিসাবে গড়ে তুলার লক্ষ্যে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর জনপ্রিয় মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আর এরই ধারাবাহিকতায় ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা জন্য বর্জ্য ব্যবস্থাপনা খাতে দুটি আধুনিক মেশিন সংযোজনের মাধ্যমে আধুনিকায়ন।
ময়মনসিংহ নগরীর পরিচ্ছন্নতা জন্য জীবাণুনাশক স্প্রে এবং রোড সুইপিং মেশিন নামে দুটি মেশিন সংযোজনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অাধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কাজের শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ইকরামুল হক টিটু। নগরীর নতুন বাজার মোড় থেকে এই কাজের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ হোসেন ডন ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর তাজুল আলম,প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আরিফুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা:এইচ কে দেবনাথ সহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

