এপ্রিল, ২০২৬
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বর্তমানে চরম অবহেলা ও অযত্নের কারণে জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ, যা সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সড়কজুড়ে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করেছে।কোথাও কোনো কালভার্ট না থাকায় বৃষ্টির পানি জমে থেকে রাস্তাটিকে আরও বিপজ্জনক করে তুলছে। ফলেRead More
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, জিয়া পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নিজ জন্মভূমি সালটিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুRead More
গাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদের
হাফিজুর রহমান,গাজীপুর:: হামে গাজীপুরে এই পর্যন্ত মৃত্যু না থাকলেও কমেনি আক্রান্তের সংখ্যা। দিন দিন হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালের দেয়া তথ্য মতে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১৯ জন এবং ছাড়পত্র পেয়েছে ২০ জন তবে হামে কোন শিশুর মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে সরেজমিনে গেলে দেখা যায় ৫০০ শয্যা বিশিষ্ট গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ১০ তলায় ৪টি রুম হাম রোগীর জন্য বরাদ্দ রয়েছে কিন্তু রোগীর সংখ্যা বেশি হওয়ায় জায়গাRead More
সুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদ
আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ:: সরকারের দেয়া ১৫ টাকা কেজি ধরে ৩০ কেজি করে জনপ্রতি চাল সুষ্ঠুভাবে বিতরণ করছেন গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী। সরেজমিনে গিয়ে দেখা যায় কার্ডধারী উপকারভোগীরা সারিবদ্ধভাবে তাদের জন্য বরাদ্দকৃত চাল সঠিকভাবে মেপে মেপে দিচ্ছেন রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী। তিনি নিজে তদারকি করে সকলের হাতে ন্যায্য চাল তুলে দিচ্ছেন। এবিষয়ে লাইনে দাঁড়িয়ে চাল নেয়া একাধিক মহিলা জানান,আমরা দীর্ঘদিন ধরেই এই চাল উত্তোলন করছি। রসুলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফাহাদ আল আশআরী ভাই নিজে উপস্থিত থেকে আমাদের চাল বিতরণ করেন।Read More
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। যার মেয়ের( কনে) বিয়েতে দাওয়াত খেতে গেছেন তিনি পেশায় একজন পরিচ্ছন্নতাকর্মী রতন বাসফোর। তার বাড়ি গাজীপুর মহানগরীর ২৬ নং ওয়ার্ডের নিয়ামত সড়ক, পশ্চিম বিলাশপুর এলাকায়। জেলা প্রশাসক প্রমাণ করেছেন, পদ নয়, মানুষ বড়ো। সম্মান আর ভালোবাসা সবার জন্য সমান। প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের এমন কর্মকর্তার অপ্রত্যাশিত উপস্থিতি হরিজনদের মধ্যে বয়ে যায় খুশির বন্যা। কেউ কেউ খুশিতে প্রণাম করতে থাকেন জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তাদের। হরিজন সম্প্রদায় হলোRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিমার্স অর্গানিক হেলথ কেয়ার লিমিটেড ও পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত চলা এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে ঢাকা থেকে আগত অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৭৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যা এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী শক্তি সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতাRead More
গাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর সদর উপজেলাধীন মির্জাপুর এলাকার ‘ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা’-তে আয়োজিত একটি ডিজে পার্টিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও মাদকবিরোধী টাস্কফোর্স। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ সিনথেটিক মাদক ও দেশি-বিদেশি মদসহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফ হোসেন ও গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুন অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। উভয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) মোঃ বশির আহমেদ এবং গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটRead More
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষ ১৪৩৩-কে আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকেই পৌর শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিনের কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গফরগাঁও মিনি স্টেডিয়ামের বটতলা চত্বরে গিয়ে শেষ হয়। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণ জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল ৫টায় পাগলা থানার প্রধান ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি থানার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন,পাগলা থানা দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ জনবহুল এলাকা হওয়া সত্ত্বেও এখনও উপজেলা হিসেবে স্বীকৃতি পায়নি। ফলে এখানকার মানুষকে প্রশাসনিক সেবা পেতে নানা ভোগান্তির শিকার হতে হয়। দ্রুত সেবাRead More
দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইন
নিজস্ব প্রতিবেদক::বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গাজীপুর সদর উপজেলা বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর সদর উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আজমাইন। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা। এক শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা আব্দুল্লাহ্ আল আজমাইন বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ-বেদনা ভুলে নতুন আশায়, নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ। আমি আশা করি, নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।”তিনি আরও বলেন, “গাজীপুর সদর উপজেলারRead More

