শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

এপ্রিল, ২০২৬

 

গফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসান

আরিফুল ইসলাম,ব্যুরো চীফ-ময়মনসিংহ ::বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে গফরগাঁও উপজেলা বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক, গফরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী মো. ফখরুল হাসান ফখরুল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “বাংলা নববর্ষ আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। পুরাতন বছরের সকল গ্লানি, দুঃখ-বেদনা ভুলে নতুন আশায়, নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায় পহেলা বৈশাখ। আমি আশা করি, নতুন বছর আমাদের সবার জীবনে বয়ে আনবে শান্তি, সমৃদ্ধি ও সুখের বার্তা।”তিনি আরও বলেন, “গফরগাঁও উপজেলার সর্বস্তরের জনগণের সুখ-দুঃখের সাথী হয়ে কাজ করে যেতেRead More


গাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। জেলা প্রশাসন ও বিসিক জেলা কার্যালয়, গাজীপুর এ মেলার আয়োজন করে। মেলায় ৯০টি স্টলে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগক্তাদের নানা পণ্যসামগ্রী প্রদর্শিত হবে। উদ্বোধনী এক সভায় সংসদ সদস্য রনি সকলকে বিদায়ী ১৪৩২ বঙ্গাব্দ এবং নতুন বছর ১৪৩৩-এর শুভেচ্ছা জানিয়ে বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা নতুন বছরের উদ্দীপনা নিয়ে সবারRead More


ত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতার

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) রাতে ত্রিশাল থানাধীন বীররামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহমদের নির্দেশনা ও নেতৃত্বে পরিচালিত এই অভিযানে রামপুর ইউনিয়নের বীররামপুর এলাকায় নজরুলের দোকানের সামনে থেকে সুজন মিয়া ও মান্নান নামে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬৭ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ত্রিশাল থানার পুলিশ পরিদর্শন (তদন্ত) শেখ গোলাম মোস্তফা রুবেলRead More


ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ত্রিশাল থানায় আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। ওসি মনসুর আহমেদ বলেন, ত্রিশাল উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। অপরাধ নির্মূলে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজRead More


ফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত 

আরিফুল ইসলাম, ব্যুরো চীফ-ময়মনসিংহ:: ময়মনসিংহের গফরগাঁওয়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড একাডেমীর উদ্যোগে অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠান সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) গফরগাঁওয়ের লঞ্চঘাট জামতলা মোড়ে অবস্থিত মাইন উদ্দিন পার্টি প্যালেসে এক অনাড়ম্বর কিন্তু প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সনদ তুলে দেওয়া হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্সফোর্ড একাডেমীর অধ্যক্ষ বাহারুল ইসলাম, উপাধ্যক্ষ মাহমুদুল হাসান, খাইরুল্লাহ্Read More


অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলা

হাফিজুর রহমান,গাজীপুর:: অটোপাশের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে আবারও নাজেহাল ও হামলার শিকার হয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। আজ সোমবার (৬ মার্চ) দুপুরে গাজীপুরস্থ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ঢাকা ফেরার পথে ডিগ্রি তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী উপাচার্যের গাড়ি আটকে এই হামলা চালায়। হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি আরো জানান, আজ সোমবার দুপুরে উপাচার্য ক্যাম্পাসে তার নিজ দপ্তর থেকে বের হওয়ার সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাঁর গাড়ি ঘিরে ধরে এবং ভাঙচুর চালায়। এসময় উপাচার্য শারীরিকভাবে নাজেহাল হন। তিনি আরো জানান,Read More


গাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরু

হাফিজুর রহমান,গাজীপুর:: গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় হাম-রুবেলার প্রাদুর্ভাব দেখা দেওয়ার প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। রবিবার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এ মুহিত বলেন, সরকার শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় ইতোমধ্যে বিশেষ টিকাদান শুরু হয়েছে। বিশেষজ্ঞ কমিটির পরামর্শ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউনিসেফের সহযোগিতায় বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে। একটি শিশুওRead More


ত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভা

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় জাতীয় পর্যায়ে উদযাপনের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে “ত্রিশালে সংস্কৃতির বিকাশে করণীয়” শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাননীয় সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন মহোদয়ের আন্তরিক আমন্ত্রণে আয়োজিত এই সভা শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় ত্রিশালের সরকারি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় সভাপতিত্বRead More


নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘বি’ (মানবিক) ইউনিটের ভর্তি পরীক্ষা ০৩ এপ্রিল ২০২৬ তারিখ শুক্রবার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা শুরু হলে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা,Read More


​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার

হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ​ময়মনসিংহের ত্রিশালে ৩ বছরের শিশু লাবিব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে ঘাতক পিতা সোহাগ মিয়া ও সৎ মা জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজ সন্তানকে গলা টিপে হত্যার কথা স্বীকার করেছে ঘাতক পিতা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের কারণে নিহত লাবিবের মা লামিয়া দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। গত বুধবার (১ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে পিতা সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে গিয়ে শিশু লাবিবকে নিজের বাড়িতে নিয়ে আসে। কথা ছিল ওইদিন সন্ধ্যায় শিশুটিকে পুনরায় তারRead More