বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষ
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের বালিদীয়া মধ্যেপাড়া থেকে তিরখী হয়ে জসিদ্বর স্কুল পর্যন্ত প্রায় ২ কিলোমিটার দীর্ঘ কাঁচা সড়কটি বর্তমানে চরম অবহেলা ও অযত্নের কারণে জনদুর্ভোগের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন কার্যত ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশ, যা সামান্য বৃষ্টিতেই পানিতে ডুবে যায়। স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় সড়কজুড়ে জলাবদ্ধতা স্থায়ী আকার ধারণ করেছে।কোথাও কোনো কালভার্ট না থাকায় বৃষ্টির পানি জমে থেকে রাস্তাটিকে আরও বিপজ্জনক করে তুলছে। ফলেRead More

