শিরোনাম
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরা
.
Main Menu

ছাত্রলীগের দুই নেতা হত্যার প্রতিবাদে আনন্দমোহন কলেজ ছাত্রলীগের বিক্ষোভ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

হাফিজুর রহমান:

নোয়াখালীতে শিবিরের হামলায় ও খুলনায় প্রতিপক্ষের হামলায় দুই ছাত্রলীগ নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগ।

বুধবার (৪ মার্চ) বেলা ১১টার দিকে কলেজ শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা এই বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলেজ ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ ফন্টে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শেষে ছাত্রলীগের প্রধান ফটকে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন বিশ্বের কাছে দেশকে একটি উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড় করাচ্ছেন ঠিক সেই সময়ে জামায়াত শিবির কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার চেস্টা চালাচ্ছেন। কোনোভাবেই তাদের মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া যাবে না। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ সজল,যুগ্ম-আহ্বায়ক ইয়াসিন আরাফাত খোকন,যুগ্ম-আহ্বায়ক জুনায়েদ হুসাইন টিপু, কলেজ ছাত্রলীগ নেতা ওমর ইসলাম, তোফাজ্জল হোসেন, বিভিন্ন হল শাখার সভাপতি সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, সোমবার নোয়াখালীর বেগমগঞ্জে ছাত্রলীগের উপর ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। আহতদের হাসপাতালে নেয়া হলে তাদের মধ্যে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম মৃত্যুবরণ করেন। একইদিন প্রতিপক্ষের হামলায় খুলনার কয়রা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. হাদিউজ্জামান রাসেল নিহত হন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *