আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব
ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের সূচিসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করতে আজ রাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
হর্ষবর্ধন শ্রিংলা দুই দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।
জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।
প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রীভা দাশ গাঙ্গুলি। এর আগে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন। এই অভিজ্ঞ কূটনীতিক গতবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হন। এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার।
ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম বারের মতো ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More

