করোনায় মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়ে
ইপেপার / প্রিন্ট

জনস হপকিন্স ইউনিভার্সিটির সবশেষ (৮ এপ্রিল) তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ৭৩ জন।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৭৬৭ জন।
মৃত্যুপুরী যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সব শেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৭ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন।
দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৩৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩৩ হাজার ৩৩১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ হাজার ৬৭৪ জন।
Related News
ভারতের বিহারে আন্তর্জাতিক যুদ্ধ, শান্তি ও মানবাধিকার বিষয়ক আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনতার নিঃশ্বাস প্রতিবেদক:: সার্ক জার্নালিস্ট ফোরাম, বিহার, ইন্ডিয়া চ্যাপ্টার ও হিউম্যান রাইটস টুডে সহযোগিতায় ভারতেরRead More
খাশোগি হত্যার অনুমোদন দেন সৌদি যুবরাজ: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
জনতার নিঃশ্বাস: সাংবাদিক ও কলাম লেখক জামাল খাশোগিকে হত্যা করতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনুমোদনRead More

