শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন আইসিইউতে

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিউজ ডেস্ক |

করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে স্থানীয় সময় আজ সোমবার সন্ধ্যায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় তার ব্যক্তিগত ডাক্তারের পরামর্শে সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই হাসপাতাল ছাড়ার কথা থাকলেও পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে রেখে দেওয়া হয়। আজ সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়।

অবশ্য তিনি জ্ঞান হারাননি। এখনো কথা বলতে পারছেন। আইসিইউতে যাওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবকে তার ডেপুটি হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। যেকোনো প্রয়োজন রাব প্রধানমন্ত্রীর হয়ে কাজ করবেন। ডাউনিং স্ট্রিটের এক বার্তায় এমনটাই জানানো হয়েছে।

মূলত সতর্কতাস্বরূপ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। যেকোনো সময় তার ভেন্টিলেশন প্রয়োজন হতে পারে। তখন যাতে দ্রুত ভেন্টিলেটরের ব্যবস্থা করা যায় সে কারণেই আইসিউইতে নেওয়া।

ডাউনিং স্ট্রিটের মুখপাত্র এক বার্তায় জানিয়েছেন, ‘আজ বিকেলে প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। সে কারণে তার মেডিকেল টিমের পরামর্শে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রী ডমিনিক রাবকে যেকোনো প্রয়োজনে তার দায়িত্ব পালন করতে বলেছেন।’

প্রধানমন্ত্রী জনসনের শরীরে গেল ২৬ মার্চ করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকেই তিনি আইসোলেশনে ছিলেন। গতকাল রোববার সন্ধ্যায় তার শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়।

তথ্যসূত্র : বিবিসি ও স্কাই নিউজ






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *