করোনা: চীনকে সংহতি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিহতদের জন্য জাতীয় শোক পালন করছে চীন সরকার। এ বিষয়ে সংহতি জানিয়ে চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।
শনিবার (৪ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, চীনের স্টেট কাউন্সিল ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আইকে লেখা চিঠিতে কোভিড-১৯ এ আক্রান্তদের ও তাদের পরিবারের সদস্যদের প্রতি সংহতি জানান ড. মোমেন।
চিঠিতে তিনি বলেন, ৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে নিহতদের জন্য চীন সরকার যে জাতীয় শোক পালন করতে চলেছে, সেটা আমাকে গভীরভাবে ছুঁয়েছে।
তিনি বলেন, এই সংকট মোকাবিলায় বাংলাদেশ চীনের পাশে রয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই চীনে অবস্থানরত বাংলাদেশিদের। দেশটির সরকার খুব ভালোভাবে দেখভাল করছে তাদের।
চিঠিতে মোমেন চীনা পররাষ্ট্রমন্ত্রীর সুস্বাস্থ কামনা এবং একই সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

