শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

সাধারণ ছুটি বাড়ছে ১১ এপ্রিল পর্যন্ত, যেকোনো সময় প্রজ্ঞাপন

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

করোনা মোকাবিলায় সরকারের সাধারণ ছুটি ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীর অনুমোদনের যেকোনো সময় প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে সরকারি ছুটি বাড়ানোর ঘোষণার পর বিকেলে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রাইজিংবিডিকে এতথ্য জানান।

জনপ্রশাসন সচিব আরও জানান, আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি থাকছে। এরসঙ্গে সপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘ছুটির বিষয়টি অনুমোদনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পরপরই প্রজ্ঞাপন জারি করা হবে।’

এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পরিস্থিতি বিবেচনা করে দেশের রাষ্ট্রপতি, সেনাপ্রধান, মন্ত্রিসভার সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রায় সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২৬ মার্চ থেকে ৪টা এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়।

গত ২৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ১০ দিনের এ সরকারি ছুটি ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

কিন্তু করোনাভাইরাসের সংক্রমণরোধের ঝুঁকি থাকায় ছুটি বাড়ানোর প্রসঙ্গ আসলে মঙ্গলবার (৩১ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনা দেওয়ার সময় পরিস্থিতি বিবেচনায় সরকারি ছুটি বাড়ানোর কথা বলেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *