শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

বিক্ষোভের মুখে করোনা হাসপাতাল নির্মাণকাজ বন্ধ

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জ্যেষ্ঠ প্রতিবেদক |

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আকিজ গ্রুপের তত্ত্বাবধানে চীনের আদলে একটি হাসপাতাল তৈরির কাজ বিক্ষোভের মুখে বন্ধ হয়ে গেছে। জানা যায়, এখানে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য ৩০১ শয্যার হাসপাতাল নির্মাণ করছিল শিল্প গ্রুপ আকিজ।

শনিবার (২৮ মার্চ) দুপুরে করোনা রোগের চিকিৎসায় হাসপাতালে হবে এমন খবরে বিক্ষোভ করেন স্থানীয় কয়েকশ লোকজন। এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিউল্লাহ শফিও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। পরে তাদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ হাসপাতালটির নির্মাণ কাজ বন্ধ করে দেয়। তবে এ বিষয়ে আকিজ গ্রুপের দায়িত্বশীল কেউ কথা বলতে রাজি হননি।

বিকেলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে স্থানীয় লোকজন দুপুরের পর থেকেই বিক্ষোভ করছিল। তাদের কাছে তথ্য ছিল এখানে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতাল করছে আকিজ গ্রুপ। মূলত এখানে কোয়ারেন্টাইন কেয়ার করার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকশ বাসিন্দা প্রথমে তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত আকিজ গ্রুপের অফিসের সামনে অবস্থান নেয়। এসময় তারা ভাঙচুরও করেছে বলে অভিযোগ পাওয়া যায়। পরে সেখান থেকে তারা নির্মাণাধীন হাসপাতালে কাছে গিয়ে বিক্ষোভ এবং বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন।

স্থানীয়রা বলছে, সারা দেশে যেখানে করোনার ভয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, সেখানে এ এলাকাতেই করোনার জন্য হাসপাতাল বানালে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। এজন্য তারা আতঙ্কিত।

জানা যায়, রাজধানীর তেজগাঁওয়ে আকিজের নিজস্ব দুই বিঘা জমিতে হাসপাতালটি তৈরির কাজ শুরু হয়েছে। আকিজ সেখানে বিনামূল্যে রোগীদের চিকিৎসা দেবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *