শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

সেই ইতালিতেই করোনামুক্ত হলেন ৯৫ বছর বয়সী বৃদ্ধা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

আন্তর্জাতিক ডেস্ক |

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ইতালি যেন এক ‘মৃত্যুপুরী’।  কোভিড-১৯ রোগে দেশটিতে প্রতিদিন মৃত্যুর সংখ্যা আগের দিনের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে।  তাতে ইউরোপের দেশটি করোনার ব্যাপকতার বিষয়ে বিশ্ববাসীর নজর কাড়ছে।

তবে মৃত্যুর পাশাপাশি দেশটির আরেকটি বিষয় সবার নজরে এসেছে।  তা হলো ৯৫ বছর বয়সী এক বৃদ্ধার করোনামুক্তির খবরে।  সম্প্রতি ওই নারী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

জানা যায়, ৯৫ বছর বয়সী ওই নারীর নাম আলমা ক্লারা করসিনি।  তিনি ইতালির মদিনা প্রদেশের বাসিন্দা।  গত ৫ মার্চ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ছুটে যান।   তবে চিকিৎসার মাধ্যমে তিনি পুরোপুরি সুস্থ হয়েছেন বলে চিকিৎসাকর্মীরা জানিয়েছেন।

সুস্থ হয়ে ওঠা ওই নারী স্থানীয় একটি সংবাদমাধ্যমকে বলেছেন, হ্যাঁ, হ্যাঁ, আমি ভালো আছি।  হাসপাতালে যারা আমার তত্ত্বাবধান করেছেন তারা ভালো মানসিকতার ছিলেন, তারা আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

হাসপাতালের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভাইরাস প্রতিরোধী কোনো ধরনের থেরাপি ছাড়াই ওই নারী সুস্থ হয়েছেন।  বিষয়টি হাসপাতালকর্মীদের জন্য অত্যন্ত গর্বের।

সবশেষ তথ্য অনুযায়ী করোনাভাইরাসে ইতালিতে পাঁচ হাজার চারশ ৭৬ জনের মৃত্যু হয়েছে।  আর ভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনার এক মাস পর সোমবার সব ধরনের অভ্যন্তরীণ ভ্রমণ নিষিদ্ধ করেছে দেশটি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *