মার্কেন্টাইল ব্যাংকের ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
ইপেপার / প্রিন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ প্রদানের ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১১ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ।
সোমবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত রোববার (২২ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
আলোচ্য বছরে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩.০১ টাকা। শেয়ারপ্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২.৯৬ টাকা। শেয়ারপ্রতি সমন্বিত নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ২.২৩ টাকা।
Related News
শিক্ষক আবশ্যক
বিজ্ঞাপ্তি ::ফু-ওয়াং টাইলস মডেল স্কুল, বেগমপুর, ডাকঘর-ভবানীপুর, ইউনিয়ন-ভাওয়ালগড়,গাজীপুর সদর-গাজীপুর। সরকারি বিধি মোতাবেক বিদ্যালয়ের প্রাথমিক শাখারRead More
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
জনতার নিঃশ্বাস::গত ১০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সাপ্তাহিক জনতার নিঃশ্বাস, দৈনিক মুক্ত কাগজ সহ একাধিক পত্রিকায়Read More

