শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক |

করোনা মোকাবিলায় দেশকে আংশিক বা পুরোপুরি লক ডাউন এবং জরুরি অবস্থা ঘোষণার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সাথে করোনা মোকাবিলায় এক বৈঠকে এই পরামর্শ দেন সংস্থাটির বিশেষজ্ঞরা।

শনিবার (২১ মার্চ) রাজধানীর বনানীতে নিজ বাসভবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যুক্তরাষ্ট্রের কমিউনিকেবল ডিজিস কন্ট্রোল এন্ড প্রটেকশন (এসডিসিপি) এর প্রতিনিধিদের সাথে এক বৈঠকে বসেন মোহাম্মদ সাঈদ খোকন।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা, জরুরি গণ স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. এল সাক্কা হাম্মান, সিডিসিপি’র যুক্তরাষ্ট্রের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ডা. মাইকেল ফ্রিডম্যান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাঈদ খোকন সাংবাদিকদের বলেন, ‘‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র হিসেবে জনগণের জান-মাল রক্ষার উদ্দেশ্যে তাদের সাথে এই বৈঠক করি আমি। তারা যে পরামর্শ দিয়েছেন, তা হচ্ছে দেশে লক ডাউন অবস্থা তৈরি করা। পুরোপুরি না হলেও অন্তত আংশিক লক ডাউন তৈরি করা। একই সাথে জরুরি অবস্থা জারি করা।

‘আমরাও দেখেছি যেসব দেশে লক ডাউন করা হয়েছে বা জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে নতুন আক্রান্তের বিষয়টি নিয়ন্ত্রণে আছে। নতুন করে সংক্রমণ কম হয়েছে। আমরা তাদের জানিয়েছি এবং আমরাও সিদ্ধান্ত নিয়েছি, তাদের এই পরামর্শগুলোকে আমরা প্রধানমন্ত্রীর কাছে পেশ করব। কারণ, সরকার প্রধান হিসেবে তিনিই শুধু এই সিদ্ধান্ত নিতে পারেন।”

খোকন আরও বলেন, ‘এই পরিস্থিতি মোকাবিলায় দুইভাবে কাজ করতে হবে। এক, সরকার তার পদক্ষেপ নেবে যেটি সরকার নিচ্ছে। আর দুই, আমাদের জনগণকে সচেতন হতে হবে।’

এসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. বার্নার্ড জুরস রানা বলেন, ‘এসময় সবচেয়ে বড় বিষয় হলো নিজেদের নিরাপদ রাখা। আমি যদি নিজেকে নিরাপদ রাখি, আপনি যদি আপনাকে নিরাপদে রাখেন তাহলেই এই ভাইরাস নিয়ন্ত্রণে থাকবে। কারণ ভাইরাসের হাত পা নেই। কাজেই এই সময়ে জন সমাগম যেমন এই সংবাদ সম্মেলন, এগুলোও এড়িয়ে চলতে হবে।’

ডা. বার্নার্ড জুরস রানা বলেন, ‘বাংলাদেশ সরকার পরিস্থিতি মোকাবিলায় ভাল কাজ করছে। আমরা দেখেছি স্বাস্থ্য বিভাগ দিন রাত ২৪ ঘণ্টা কাজ করছে। তবে শুধু একটি বিভাগকে কাজ করলে হবে না। সবাইকে সমন্বিত উপায়ে কাজ করতে হবে। সবার উচিত সরকারকে সাহায্য করা।’

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ বি এম আবদুল্লাহ বলেন, ‘এই ভাইরাস পুরো পৃথিবীতে ছড়িয়ে গেছে, সবাই ভয় পাচ্ছে। সরকার প্রয়োজন মনে করলে জরুরি অবস্থা ঘোষণা করবে। তবে আতঙ্কগ্রস্ত হওয়া যাবে না। অনেকেই কোয়ারেন্টাইন মানছেন না। এটিই আমাদের ভয়। আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে।’

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *