শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

জরুরি প্রয়োজন ছাড়া বের হলে গ্রেপ্তার: ডিএমপি 

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস::

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম বলেছেন, করোনা সংক্রমণ রোধে ১ জুলাই থেকে সাত দিনের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যাবে না। বিনা প্রয়োজনে বের হলে প্রথমে আটক এরপর নিয়মিত মামলা কিংবা প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তৎক্ষণাৎ দণ্ড দেওয়া হবে। এজন্য যদি প্রতিদিন ৫ হাজার মানুষকে গ্রেপ্তার করতে হয় তাও করা হবে। আর নিয়মিত মামলার ক্ষেত্রে সর্বনিম্ন সাজা ৬ মাস নিশ্চিত করা হবে।

বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

পুলিশ কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীর প্রধান সড়কগুলো ও অলিগলিতে পুলিশি টহল বৃদ্ধি করা হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট জোরদার করা হয়েছে। বিধিনিষেধ অমান্যকারীদের ডিএমপি অর্ডিন্যান্স অনুসারে গ্রেপ্তার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষেত্রবিশেষে ট্রাফিক আইন অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারা অনুসারে গ্রেপ্তারসহ নিয়মিত মামলা রুজু হবে। এছাড়া, রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট থাকবে। আর জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে মাক্স পরিধান আবশ্যক।’

কমিশনার বলেন, ‘জরুরি সেবা হিসেবে সরকারী বেসরকারী প্রতিষ্ঠানসমূহের শুধু প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের যাতায়াতের ব্যবস্থা করতে হবে। জনগণকে মাস্ক পড়ার জন্য গণমাধ্যমসহ সব প্রচার প্রচারণার মাধ্যমে সচেতন করতে হবে। ওষুধ ক্রয় ও কাঁচা বাজার করার জন্য নাগরিকরা যানবাহন হিসেবে শুধু রিকশা ব্যবহার করতে পারবেন। আন্তর্জাতিক ফ্লাইট যাত্রীরা পাসপোর্ট প্রদর্শন করে যাতায়াত করতে পারবেন। ’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *