শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লো বিমানের ‘প্রথম’ ফ্লাইট

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

করানোভাইরাসের কারণে লন্ডন রুটে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও ফ্লাইট পরিচালনা শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এই করোনাকালে নিষেধাজ্ঞা শেষে এটি লন্ডনের উদ্দেশে বিমানের প্রথম ফ্লাইট।

রোববার (২১ জুন) বেলা ১২টা ২ মিনিটে বোয়িং৭৩৭-৮ ড্রিমলাইনার এয়ারক্রাফট নিয়ে বিমানের প্রথম ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানের উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, পাঁচ শিশুসহ ফ্লাইটে ১৮৭ জন যাত্রী রয়েছেন। এদের মধ্যে ইকোনমি ক্লাসে ১৬৫ জন ও বিজনেস ক্লাসে ১৭ জন যাত্রী রয়েছেন।

এর আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরণীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

১৬ জুন থেকে ঢাকা থেকে লন্ডন রুটে এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয় বেবিচক। তবে কাতারে বাংলাদেশি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। তাই যাত্রীরা শুধুমাত্র ট্রানজিট হিসেবে কাতার ব্যবহার করে অন্যান্য দেশে যেতে পারবেন।

১৬ জুন থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ৫ দিন সময় নিয়ে ২১ জুন থেকে ফ্লাইট চলাচল শুরু করে বিমান। লন্ডন রুটে সপ্তাহের প্রতি রোববার ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *