শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

বৃষ্টি হবে আরও ৩ দিন, বাড়বে নদ-নদীর পানি

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। আগামী তিন দিন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বাড়বে দেশের নদ-নদীর পানি।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এখন পর্যন্ত সব নদ-নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামী ৪৮ ঘণ্টায় যমুনা নদীর পানি আরও বাড়তে পারে।

শনিবার (১৩ জুন) আবহওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত আছে। আরও তিন দিন বৃষ্টি থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা ক্রামন্বয়ে কমতে থাকবে।’

হাফিজুর রহমান জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও  চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি অথবা ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার, ময়মনসিংহে ৭২ মিলিমিটার, চট্টগ্রামে তিন মিলিমিটার,  কুমিল্লায় ৩০ মিলিমিটার, কক্সবাজারে ২০ মিলিমিটার, সিলেটে ১৪ মিলিমিটার, রাজশাহীতে ২২ মিলিমিটার, দিনাজপুরে ৪৩ মিলিমিটার, খুলনায় ২৯ মিলিমিটার,  যশোরে ২১ মিলিমিটার, বরিশালে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  এরমধ্যে সবচেয়ে বেশি ৯৬ মমিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে হাতিয়ায়।

এদিকে বন্যা পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের আজকের বুলেটিনে বলা হয়েছে, প্রধান নদ-নদীসমূহের পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদী ছাড়া সব প্রধান নদ নদীর পানি স্থিতিশীল আছে যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকবে।

অন্যদিকে, বন্যার পূর্ভাবাস ও সতর্কীকরণ কেন্দ্রের ওয়েবসাইটের মানচিত্রে দেখা গেছে, তিস্তা নদীর নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডালিয়া স্টেশনে পানি বিপৎসীমার খুব কাছে রয়েছে। নাটোর জেলার গুর নদীর পানি ইতিমধ্যে বিপৎসীমা প্রায় স্পর্শ করেছে। আগামীকাল রোববার থেকে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। যশোরের কপোতাক্ষ নদের পানি সমতল থেকে ‍ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

 






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *