শিরোনাম
জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনার
.
Main Menu

সড়কে চাঁদাবাজি বন্ধে কঠোর হুশিয়ারি এএসপি আব্দুল কাদের জিলানীর

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরে মহাসড়কে চাঁদাবাজি বন্ধের কঠোর হুশিয়ারি দিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী।

গত বৃহস্পতিবার গাজীপুরে গণমাধ্যম কর্মী ও পরিবহণ নেতাদের সাথে এক মতবিনিময় সভায় এই হুশিয়ারি দিয়েছেন তিনি।

এর পর থেকেই মহাসড়কে চাঁদাবাজি কমে গেছে বলে মন্তব্য করেছেন অনেক পরিবহণ শ্রমিকরা।
নাম না প্রকাশ করার শর্তে এক চালক জানান, আগে বিভিন্ন অজুহাতেই চাঁদা দিতে হতো তাদের এজন্য বাড়তি ভাড়ার চাপ পড়তো জনগণের উপর, এখন আর তাদের সেই চাদা দিতে হচ্ছে না ফলে যাত্রীরা ন্যায্য ভাড়ায় চলাচল করতে পারছে।

শুধু চাঁদাবাজি নয় গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী দায়িত্ব নেবার পর থেকেই হাইওয়ে তে কমে গেছে বিভিন্ন ধরণের অপরাধ কর্মকাণ্ড এমনটিই দাবি করছেন পরিবহণ শ্রমিক নেতৃবৃন্দসহ সাধারণ শ্রমিকরা।

সারা বিশ্ব যখন করোনা মহামারিতে স্থবির এমন সময় গাজীপুরে সড়কে সার্বক্ষণিক টহল জোরদারসহ জনগণকে নিরবিচ্ছিন্ন    নিরাপত্তা সেবা দিচ্ছেন হাইওয়ে পুলিশ।
প্রাণঘাতি করোনা, হাইওয়ে চাঁদাবাজিসহ সমসাময়িক বিষয়ে সতর্ক করে লিফলেট বিতরণসহ প্রচারণা চালাচ্ছেন গাজীপুরের হাইওয়ে পুলিশ।

এবিষয়ে নাওজোর হাইওয়ে অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে করোনা নিরাপত্তায় সচেতনামূলক  লিফলেট হাইওয়ে চাঁদাবাজি বন্ধসহ নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
হাইওয়ে চাঁদাবাজি বন্ধ প্রসঙ্গে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়নের সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাজীপুর সার্কেল) আব্দুল কাদের জিলানী বলেন, হাইওয়েতে চাঁদাবাজি করতে দেয়া হবে না,যত বড় ক্ষমতাধরই হোক না কেন কেউ চাঁদাবাজি করতে পারবে না। অভিযোগ পেলে কাউকেই ছাড় দেয়া হবে না।
এজন্য তিনি গণমাধ্যম কর্মী, পরিবহণ শ্রমিক নেতাসহ সকলের সহযোগীতা চান।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *