শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

করোনা মোকাবিলায় ম‌নে সাহস রাখতে বল‌লেন প্রধানমন্ত্রী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় দেশবাসী‌কে ম‌নে সাহস রাখার আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ব‌লে‌ছেন, বাংলা‌দেশ বাধা উপেক্ষা ক‌রে এগ‌ি‌য়ে যা‌বে।

রোববার (১০ মে) সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান ও আশাবাদ ব‌্যক্ত করেন।

প্রধানমন্ত্রী ব‌লেন, ‘করোনাভাইরাসের কারণে বিরাট ধাক্কা লেগেছে, বাধা এসেছে।  তবে আশা করি বাধা দূর করে বাংলাদেশ এগিয়ে যাবে।  অসুখ-বিসুখে চিকিৎসার পাশাপাশি মনের জোর ও আত্মবিশ্বাসের কারণে অনেকটা সুস্থ হওয়া যায়।’

প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার পক্ষে এসব অনুদান গ্রহণ করেন মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

এ সময় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে তার কার্যালয়ের (পিএমও) সঙ্গে সংযুক্ত ছিলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সব নির্দেশনা মেনে চলার আহ্বান জা‌নি‌য়ে প্রধানমন্ত্রী ব‌লেন, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, কোনো বড় জায়গায় একসঙ্গে না হওয়া, এসব বিষয়ে খেয়াল রাখতে হবে।  সংক্রমিত না হওয়ার দিকে দৃষ্টি দিতে হবে।

পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাকে দূরে ঠেলে না দি‌য়ে চি‌কিৎসা করা‌নোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় দেশের আরও ৫৭টি প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তি।  প্রধানমন্ত্রী এ সময় কোভিড-১৯ মোকাবিলায় সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে আসায় এসব প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যক্তিকে ধন্যবাদ জানান।

এর আগেও কয়েক ধাপে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান দেয় বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও ব্যক্তিরা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *