শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

সর্বোচ্চ সম্মান পাবেন নরেন্দ্র মোদি: পররাষ্ট্রমন্ত্রী

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষ উদযাপনে বাংলাদেশে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অতিথি হিসেবে সর্বোচ্চ সম্মান দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন।

রোববার রাষ্ট্রীয় ‘পদ্মা’ অতিথি ভবনে ‘ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০’-এর ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ড. মোমেন বলেন, ‘তিনি (মোদি) ঢাকায় আসছেন। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকায় আসবেন। অতিথি হিসেবে তাকে (নরেন্দ্র মোদীকে) আমরা সর্বোচ্চ সম্মান দেবো। একই সঙ্গে আমন্ত্রিত অতিথিরা যেন বাংলাদেশের জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটান, আমরা সে প্রত্যাশাও করি।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই বলেই বহু আয়োজন ও উদ্যোগ গ্রহণ করেছি। আমরা অর্থনৈতিক দিক থেকে বড় না হতে পারি, তবে মনের দিক থেকে অনেক বড়। সাংবাদিকদের সহযোগিতা ছাড়া অনুষ্ঠানের সফলতা সম্ভব নয়, আমরা মিডিয়ার সহযোগিতা চাই।’

মুজিববর্ষে মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদও আসতে পারেন বলে জানান এ কে মোমেন। তিনি বলেন, ‘মাহাথির মোহাম্মদ বর্তমানে প্রধানমন্ত্রী নেই। কিন্তু ব্যক্তি মাহাথিরও (আমাদের অতিথি) হিসেবে আসতে পারেন। ব্যক্তি হিসেবেও তিনি একটা ইনস্টিটিউশন।’

এসময় ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন নাগরিকত্ব আইনের জেরে দিল্লিতে যে সহিংসতা হচ্ছে, বাংলাদেশ তা পর্যবেক্ষণ করছে।’

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জানান, ১২ এপ্রিল ঢাকায় যুব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে সম্মেলন থেকে ১০ জনকে বঙ্গবন্ধু যুব পদক প্রদান করা হবে। এছাড়া চলচ্চিত্র উৎসব, চিত্র প্রদর্শনী, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, ফুটবল প্রতিযোগিতা, যুব সম্মেলন, রোভার মুট ও স্বেচ্ছাসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *