শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

আজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে আসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সফরের সূচিসহ অন্যান্য বিষয় চূড়ান্ত করতে আজ রাতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

হর্ষবর্ধন শ্রিংলা দুই দিনের সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জানা গেছে, আগামীকাল সোমবার সকাল ১০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র‌্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ভারতীয় হাইকমিশন আয়োজিত ‘বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া : এ প্রমিজিং ফিউচার’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখবেন হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার ঢাকা ছাড়ার কথা রয়েছে তার।

প্রসঙ্গত, বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রীভা দাশ গাঙ্গুলি। এর আগে হর্ষবর্ধন শ্রিংলা ঢাকায় ভারতের হাইকমিশনার ছিলেন। এই অভিজ্ঞ কূটনীতিক গতবছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত হন। এরপর তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেয় দেশটির সরকার।

ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে প্রথম বারের মতো ঢাকায় আসছেন হর্ষবর্ধন শ্রিংলা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *