চীনের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনার চিঠি
ইপেপার / প্রিন্ট

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে সহায়তা দেওয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) ঢাকার দেশটির দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দূতাবাস জানায়, চিঠিতে করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে চীনের পক্ষ থেকে টেস্ট কিট, মাস্ক, পিপিই ও থার্মোমিটার দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনের প্রেসিডেন্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী জ্যাক মা ফাউন্ডেশন ও আলিবাবাকে করোনা মোকাবিলায় চিকিৎসা সামগ্রী দেওয়ায় ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় চীনের সাফল্যের অভিজ্ঞতা বাংলাদেশ ও বিশ্বের সামনে উদাহরণ হিসেবে উল্লেখ করেন।
বিশ্বে করোনাভাইরাস প্রতিরোধে চীনের প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন শেখ হাসিনা।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

