ত্রিশাল উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবস উদযাপন
ইপেপার / প্রিন্ট
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি:: ময়মনসিংহের ত্রিশার উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে তোপধ্বনি দিয়ে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন ও পরিষদ। এ সময় সরকারি ও বেসরকারি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।
পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউটস, রোভা স্কাউটস, গার্লস গাইড, উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশু-কিশোর সংগঠনের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্ব করেন।
এতে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, পুলিশ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ,জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাবৃন্দ,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

