ভৈরবে এটোমী গ্লোবাল বিজনেস বাংলাদেশ ভৈরব টিমের উদ্যোগে কম্বল বিতরণ
ইপেপার / প্রিন্ট
মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ প্রতিনিধিঃ
কথায় আছে ‘কারো পৌষ মাস, কারো সর্বনাশ’। শীতকাল ধনীদের কাছে অনেক সুখকর সময় মনে হলেও দুস্থ অসহায় মানুষের কাছে সর্বনাশই।
কারণ, শীতকাল এলেই ধনী বা মধ্যবিত্তরা মধ্যে বাহারি ডিজাইন ও নানা রঙের শীতের পোশাক কেনার ধুম পড়ে যায়। আর যাদের সামান্য একটি শীতের পোশাক কেনার সামর্থ্য নেই, তাদের কাছে শীতকাল মানেই সর্বনাশ।
দুস্থ মানুষের পাশে শীতবস্ত্র পৌঁছে দিচ্ছে এটোমী গ্লোবাল বিজনেস বাংলাদেশ ভৈরব ম্যাম্বার টিম।
এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ভৈরব দূর্জয়মোড় মানবাধিকার সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণ করা হয়।
এটোমীর ভৈরব ঠিমের পক্ষ থেকে সুবিধাবঞ্চিত পথশিশু ও অসহায় দুস্থ মানুষের হাতে কম্বল বিতরণ করেন এটোমী গ্লোবাল বিজনেস বাংলাদেশ ভৈরব টিম লিডার মোঃ হারুণ অর রশিদ,সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু।
এ সময় এটোমীর টিম লিডার মোঃ ফয়জুল কবীর, মোঃ মামুন মিয়া,মোঃ জামান হোসেন,মোঃ আজিম ভূইয়া,মোঃ শরীফ আহমেদ, মোঃ তারেক মিয়া,মোছাঃ রহিমা আক্তার,মদিনা বেগম,মোঃ সেন্টু মিয়াসহ বেশ কয়েকজন স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
৭০ বছরের বৃদ্ধা মোছা হাওযা বেগম বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পায় তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে’।
এই শীতে এটোমীর টিমের সঙ্গে দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করুন: মোঃ ছাবির উদ্দিন রাজু সাংবাদিক ও মানবাধিকার সংগঠক বিকাশ পার্সনাল ০১৯৩৩৬৮২৪৯২
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

