ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
ইপেপার / প্রিন্ট
আরিফুল ইসলাম- ব্যুরো চীফ, ময়মনসিংহ::
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের বয়স আনুমানিক ৩০-৩২ বছর। তার পরনে ছিল কালো জিন্সের প্যান্ট ও টিশার্ট।
সোমবার বিকল সাড়ে ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের মশাখালী ইউনিয়নের বীরখারুয়া গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গফরগাঁও জিআরপি পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিকুল ইসলাম বলেন, ঢাকাগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়েন ওই যুবক। পরে স্থানীয়রা গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন , স্থানীয়রা যুবকের পরিচয় শনাক্ত করতে পারেননি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

