রাজধানীর খিলগাঁওয়ে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
ইপেপার / প্রিন্ট
রাজধানীর খিলগাঁওয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
রোববার (১৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে খিলগাঁওয়ের নাগদারপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম জানান, নাগদারপাড় এলাকায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক গুলিবিদ্ধ হন। এমন সংবাদ পেয়ে খিলগাঁও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টা ৪৫ মিনিটে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর।
ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে।
Related News
কাশিমপুর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি মনির হোসেন সম্পাদক হাসান সরকার
মোঃজাহাঙ্গীর আলম: গাজীপুর মহানগর কাশিমপুর প্রেসক্লাব ১ম দ্বি- বার্ষিক নির্বাচন ২৯/০৩ /২০২১ অনুষ্ঠিত হয়।সকাল দশটায়Read More
সংসদ অধিবেশন শুরু মঙ্গলবার
জনতার নিঃশ্বাস: এক সপ্তাহ বিরতির পর বাজেট অধিবেশনের মুলতবি বৈঠক মঙ্গলবার (২২ জুন) শুরু হবে।Read More


