জানুয়ারিতেই দেশে আসছে করোনা ভ্যাকসিন
ইপেপার / প্রিন্ট
জনতার নিঃশ্বাস:
চলতি জানুয়ারি মাসেই ভারতের সিরাম ইনস্টিটিউটের উৎপাদিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১১ জানুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউসের বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজ মন্ত্রিসভার বৈঠকে করোনা নিয়ে আলোচনা হয়েছে। করোনার ভ্যাকসিন তো আসতেছে। মুখ্য সচিব এটা কো-অর্ডিনেট করছেন। তিনি গতকালকে একটা মিটিং করেছেন। ওনারা হয়তো আজকে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।’
সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কবে বাংলাদেশে আসবে, জানতে চাইলে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘এই মাসের মধ্যে চলে আসছে বলে আজকের মিটিংয়ে বলা হয়েছে। উনি (মুখ্য সচিব) বলেছেন, আশা করি, এই মাসের শেষের মধ্যেই চলে আসবে।’
অক্সফোর্ড উদ্ভাবিত ভ্যাকসিনের ৩ কোটি ডোজ পেতে গত ৫ নভেম্বর সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি করেছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এর আওতায় প্রথম ধাপে প্রতি মাসে ৫০ লাখ করে ছয় মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা সিরাম ইনস্টিটিউটের।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
Related News
মে মাসের শুরুতেই হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়- আবহাওয়া অফিস
জনতার নিঃশ্বাস প্রতিবেদক::অসহনীয় দাবদাহের মধ্যেই কিছুটা সুখবর দিলো আবহাওয়া অফিস। জানা গেছে, মে মাসের শুরুতেইRead More
আমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে ত্রিশাল উপজেলা ভাইস-চেয়ারম্যান হুমায়ূন আকন্দের শোক
হানিফ আকন্দ,ত্রিশাল প্রতিনিধি::ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১২ নংআমিরাবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান ভুট্টোর মৃত্যুতে শোকRead More

