শিরোনাম
বালিদীয়া মধ্যেপাড়া-তিরখী সড়কের বেহাল দশা চরম দুর্ভোগে তিন গ্রামের হাজারো মানুষজিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নগাজীপুরে এনআইসিইউ না থাকায় উদ্বেগ বাড়ছে হামে আক্রান্ত বাচ্চার স্বজনদেরসুষ্ঠুভাবে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ করছে ছাত্রদল নেতা ফাহাদপরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তার
.
Main Menu

ঈদের দিনেও করোনায় প্রাণ গেলো ২১ জনের, শনাক্ত ১৯৭৫

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস:

ঈদ উল ফিতরের দিনেও বিষাদ ভর করে আছে সবার চোখে মুখে। মহামারি করোনাভাইরাসে গ্রাস করেছে গোটা বিশ্ব। পাল্টে দিয়েছে জীবনের বাস্তবতা।  গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৫০১ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৯৭৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৮৫ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৫ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্থারা উপস্থিত ছিলেন। তারা টিম বাংলাদেশের পক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৭ হাজার ৩৩৪ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, ৪৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। নতুন করে ঢাকার মধ্যে ল্যাব এইড হাসপাতাল করোনার নমুনা পরীক্ষার অনুমতি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১১ হাজার ৫৪১ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৪৫১ জনের।

এর মধ্যে শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৫ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৫ হাজার ৫৮৫ জন। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৩৪ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৬১ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪১ শতাংশ।

মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে তিনি বলেন, ২১ জনের মধ্যে ১৬ জন পুরুষ এবং ৫ জন নারী। ঢাকা বিভাগে ১১ জন, চট্টগ্রামে ৯ এবং রংপুর বিভাগে ১ জন। এর মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৫ জন, বাড়িতে ৮ এবং মৃত অবস্থায় এসেছে ১ জন।

বয়স বিশ্লেষণে মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ ও ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুইজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।

নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৮৪ জনকে। ছাড় পেয়েছেন ৯৫ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৬৫৩ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ২৫৮ জন। মোট আইসোলেশনের সংখ্যা ১৩ হাজার ২৫৪টি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *