কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ইপেপার / প্রিন্ট
জাহাঙ্গীর আলম,কাশিমপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার (৩০ অক্টোবর)সকাল থেকেই চলছে এই গ্যাস সংযোগ বিছিন্ন কার্যক্রম। সুলতান মার্কেট এলাকায় বিভিন্ন বাসা বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আশুলিয়া তিতাস গ্যাসের জোনাল বিপণন অফিস থেকে এই অভিযান পরিচালনা করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান পরিচালনা শেষে জানা যাবে কতটি অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

