শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

গাজীপুরের জেএম ফ্যাব্রিক্স কারখানার চুরি যাওয়া মালামাল উদ্ধার: গ্রেফতার ৩

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

জনতার নিঃশ্বাস প্রতিবেদন:: গাজীপুর সদর উপজেলার ডগরিতে অবস্থিত জেএম ফ্যাব্রিক্স কারখানা থেকে চুরি হওয়া কাপড় ও একটি কাভার্ড ভ্যানসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে জয়দেবপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে ঢাকা জেলার মোহাম্মদপুরের সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। গ্রেফতারকৃতরা হলেন, বরিশালের বাবুগঞ্জ থানার ঠাকুর মল্লিক গ্রামের সেলিম মোল্লার ছেলে রুবেল (৩৪), শরিয়তপুর সদর থানার চর কালিকা গ্রামের মৃত সমেদ মিয়ার ছেলে আবুল হোসেন (৪৭), এবং শরিয়তপুরের ডামুড্যা থানার শিধল কুড়া গ্রামের মোহাম্মদ ইস্কান্দার আলীর ছেলে রাজু আহমেদ (৪৩)। ওসি জানান, গত ২৭ অক্টোবর বিকেলে ডগরী এলাকায় জেএম ফ্যাব্রিক্স কারখানা থেকে কাপড় নিয়ে ভবানীপুরের মোশারফ কম্পোজিট কারখানায় যাওয়ার সময় চালক রুবেল কাভার্ড ভ্যানসহ উধাও হয়ে যান এবং মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে চোরাইচক্রের কাছে কারখানার মালামাল বিক্রির সময় চালক রুবেল, সহযোগী আবুল হোসেন এবং ক্রেতা রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়। এর আগে এ ঘটনায় গার্মেন্টস কর্তৃপক্ষ জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঢাকার সিকদার মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালায়।ওসি আরো জানান, আসামিদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই কাপড় বিক্রির নগদ ৪০ হাজার টাকা এবং ৯৯ রোল (ফেব্রিক্স) কাপড় উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *