শুক্রবার , ২৪শে এপ্রিল, ২০২৬ ইং || ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলক্বদ, ১৪৪৭ হিজরী

কাশিমপুরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত হয়েছে-

জাহাঙ্গীর আলম,কাশিমপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন সুলতান মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আজ বুধবার (৩০ অক্টোবর)সকাল থেকেই চলছে এই গ্যাস সংযোগ বিছিন্ন কার্যক্রম। সুলতান মার্কেট এলাকায় বিভিন্ন বাসা বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ রয়েছে এমন সংবাদের ভিত্তিতে  আশুলিয়া তিতাস গ্যাসের জোনাল বিপণন অফিস থেকে এই অভিযান পরিচালনা করছেন। সকাল থেকে বিকেল পর্যন্ত চলছে এই অবৈধ গ্যাস সংযোগ  বিচ্ছিন্ন অভিযান। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযান পরিচালনা শেষে জানা যাবে কতটি অবৈধ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত।