শিরোনাম
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসিকালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিতগাজীপুরে ভাওয়াল রিসোর্টে ডিজে পার্টিতে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: বিপুল মাদকসহ গ্রেফতার ৬পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতার
.
Main Menu

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় উপজেলার রাজাবাড়ীতে বিএনপির আনন্দ মিছিল

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

মোঃ সেলিম রেজা,গাজীপুর::বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকালে শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠন এক আনন্দ মিছিল করেছে। দীর্ঘ ১৭ বছর ধরে স্বৈরাচারী, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দলীয় ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ডে সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার মধ্য দিয়ে দেশের শিক্ষাঙ্গণ সন্ত্রাসমুক্ত হতে যাচ্ছে। দেশে আর কোন সন্ত্রাসী কর্মকান্ড কেউ চালাতে না পারে। এই বিষয়ে পুরো দেশবাসীকে সজাগ থাকার আহবান জানান নেতা-কর্মীরা। নেতাকর্মীরা আরও বলেন, ছাত্রলীগের জুলুম-হত্যা-নির্যাতন-ধর্ষণ-সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণআন্দোলনে ছাত্র-জনতা ভাইদের গুলি করে হত্যা করার দায়ে অন্তর্বতী কালীন সরকারের নির্দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ায় অন্তবর্তীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম। রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক রাকিবুল এর নেতৃত্বে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান ফকির, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডাক্তার শফিকুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি গাজীপুর জেলা বিএনপি। আরো উপস্থিত ছিলেন, আক্তারুল আলম মাস্টার সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা বিএনপি, একে এম আওলাদ হোসেন কাজী সহ-সভাপতি রাজবাড়ী ইউনিয়ন বিএনপি, আক্তার হোসেন সরদার সিনিয়র সহ-সভাপতি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপি, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে ২৩ অক্টোবর, রাতে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *