গফরগাঁওয়ের রাওনা ইউনিয়ন তাঁতী দলের কর্মীসভা অনুষ্ঠিত
ইপেপার / প্রিন্ট
মাহমুদুল হাসান, গফরগাঁও উপজেলা প্রতিনিধি::মোটা কাপড়,মোটা ভাত শহীদ জিয়ার মতবাদ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৬নং রাওনা ইউনিয়ন তাঁতী দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(পহেলা নভেম্বর) ৬নং রাওনা ইউনিয়ন তাঁতী দলের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা তাঁতী দলের সভাপতি মো. রমজান মোল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মুক্তার সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য,৬নং রাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. জালাল উদ্দিন। কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও গফরগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আজিম উদ্দিন আজিম। এছাড়াও কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য হাজ্বী আব্দুস সাঈদ মাস্টার,গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য মো. আব্দুস সালাম,গফরগাঁও উপজেলা শ্রমিক দলের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,গফরগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. চঞ্চল ইসলাম,গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. গোলাম মোস্তফা,গফরগাঁও পৌর বিএনপি’র সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. আল আমিন জনি, ময়মনসিংহ দক্ষিণ জেলা মৎস্য জীবিদলের সদস্য মো. সেলিম মিয়া, গফরগাঁও পৌর যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম রিপন,গফরগাঁও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহবুবুল ইসলাম ইমন,গফরগাঁও পৌর কৃষক দলের আহ্বায়ক মো. নাছির উদ্দিন, যশরা ইউনিয়ন যুবদলের সভাপতি আতিকুল রহমান,রাওনা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনিছ মাস্টার। এছাড়াও কর্মী সভায় গফরগাঁও উপজেলা বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
পরিচ্ছন্নতাকর্মীর মেয়ের বিয়েতে গিয়ে সর্বমহলে প্রশংসিত গাজীপুরের ডিসি
হাফিজুর রহমান:: হরিজন (সুইপার) সম্প্রদায়ের এক ব্যক্তির মেয়ের বিয়েতে অংশগ্রহণ করে নগরবাসীর ব্যাপক প্রশংসা কুড়িয়েছেনRead More
কালিকাপ্রসাদে দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত
ছাবির উদ্দিন রাজু,সাব-এডিটর:: মানবিক উদ্যোগে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিকাপ্রসাদ এলাকায় দিনব্যাপী ফ্রি হেলথRead More

