শিরোনাম
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁওপাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশদেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা আজমাইনগফরগাঁও সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফখরুল হাসানগাজীপুরে ৯০ স্টল নিয়ে ৭দিনের বর্ণাঢ্য বৈশাখী মেলার উদ্বোধনত্রিশালে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেফতারত্রিশাল থানার ওসি মনসুর আহমেদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিতফ্যামিলি ডে ও অক্সফোর্ড স্কলার্স ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার ক্রেস্ট, সম্মানী ও সনদ বিতরণ অনুষ্ঠিত অটোপাশের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের ওপর ফের হামলাগাজীপুরে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি শুরুত্রিশালে জাতীয়ভাবে উদযাপিত হতে যাচ্ছে নজরুল জয়ন্তী,সাংস্কৃতিক বিকাশে ব্যাপক প্রস্তুতি ও মতবিনিময় সভানজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে জিএসটি গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত​ত্রিশাল থানায় ৩ বছরের শিশু লাবিব হত্যা: ঘাতক পিতা ও সৎ মা গ্রেপ্তারতেল ষড়যন্ত্র কাঠোরভাবে দমন করা হবে- জিএমপি কমিশনারভুল চিকিৎসা প্রতারণা ত্রিশালে ডায়াগনস্টিক সেন্টার সিলগালাবিদেশি বিনিয়োগকারীকে হয়রানির অভিযোগ প্যাসিফিক ফুটওয়্যারের এমডির বিরুদ্ধেগাজীপুরে সাংবাদিক আসাদের ওপর হামলা ও ভাড়াটে কর্মকান্ডের অভিযোগে নারী গ্রেফতারভৈরবে পেট্রোল পাম্পে চাহিদা অনুযায়ী জ্বালানি মিলছে না,ভোগান্তিতে চালকরাউপজেলা প্রেসক্লাব ত্রিশাল স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনগাজীপুরের সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
.
Main Menu

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ, বাড়ছে মৃত্যুর সংখ্যা

ইপেপার / প্রিন্ট ইপেপার / প্রিন্ট

সেক মোহাম্মদ আফজাল,ফরিদপুর থেকে::ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ক্রমেই বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। রোগীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। প্রতিদিনই রেকর্ড পরিমাণ রোগী ভর্তি হচ্ছে জেলার বিভিন্ন হাসপাতাল গুলোতে। ফলে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে শয্যা সংকট। জেলায় গত দুই দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুরের হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন রোগীর মৃত্যু হলো।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড ছাড়িয়ে এখন রোগীরা থাকছেন হাসপাতালের বারান্দা, সিড়ির নীচে। গতকাল হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার লেনেও ছিলেন অনেক রোগী। তবে সেখান থেকে তাদের জায়গা হয়েছে হাসপাতালের বারান্দার মেঝেতে।

হাসপাতালের এক ভবন থেকে অন্য ভবনে যাওয়ার রাস্তায় ডেঙ্গু রোগী। রবিবারের ছবি।
সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু রোগীর জন্য যে নির্ধারিত ওয়ার্ড রয়েছে সেখানে রোগীদের থাকার কোন জায়গা নেই। শয্যা না পেয়ে অনেক রোগী হাসপাতালের বারান্দা, সিড়ির নীচে, হাসপাতাল অভ্যন্তরে চলাচলকারী রাস্তা, এমনকি খোলা জায়গায় রোগীদের থাকতে দেখা গেছে।

রাজবাড়ী থেকে আসার এক রোগীর স্বজন জানান, ভোরে হাসপাতালে এসে কোন শয্যা পাননি। তাই বাধ্য হয়ে বারান্দায় থাকতে হয়েছে তাকে। তিনি বলেন, ডেঙ্গু রোগীর জন্য আরও কয়েকটি ওয়ার্ড তৈরি করা হলে ভালো হতো।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত তিন দিন ধরে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন এক ব্যক্তি। তিনি বলেন, প্রতিদিন রোগীর সংখ্যা বাড়ছে। হাসপাতালের বিভিন্ন স্থানে আলাদাভাবে রোগী থাকায় চিকিৎসা নিতে সমস্যা হচ্ছে। তাছাড়া মশা ও গরমে অনেকেই অতিষ্ঠ অবস্থায় রয়েছেন।

হাসপাতালের মেঝেতে ঠাঁই হয়েছে অনেকের।
খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর জেলা শহর বাদেও প্রতিদিন বেশী সংখ্যক রোগী আসে রাজবাড়ী, মাগুরা, ঝিনাইদহ, গোপালগঞ্জ, মাদারীপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে। ফলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বাড়ছে।

জেলার সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান জানান, গত চব্বিশ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৮১ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪শ ৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২২১ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জন মারা গেছে। জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৬৩৩ জন। এরমধ্যে ৫ হাজার ১৪৫ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ী ফিরে গেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *