ভৈরবে ভ্র্যাম্যমান আদালতের অভিযানে ৬ টি বাল্বগেটের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা
ইপেপার / প্রিন্ট
মোঃ ছাবির উদ্দিন রাজু, কিশোরগঞ্জ ::ভৈরবে মেঘনা নদীতে অবৈধ নৌ- যান চলাচলে নৌ- অধিদপ্তর ও নৌ- পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে।আজ মঙ্গলবার বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা পযর্ন্ত অভিযানে ৭ টি বাল্বগেট আটক করা হয়। এর মধ্যে প্রয়োজনীয় কাগজ পত্র থাকায় এম ভি সাইফুল পরিবহনকে ছেড়ে দেয়া হয়। এছাড়া নানা অনিয়মের দায়ে ৬ টি বাল্বগেট মালিককে জরিমানা আদায় করা হয়। জরিমানা আদায়কৃতরা হলো এম ভি রুমালি, (২) নবী নৌ পরিবহন (৩) শাহজালাল আয়রন মাঠ নৌ পরিবহন (৪) মা পরিবহন (৫) এম ভি মহিউদ্দিন হোসাইন নৌ- পরিবহন ও (৬) আল্লাহ ভরসা নৌ- পরিবহন। এ সময় অভিযান পরিচালনা করেন নৌ- অধিদপ্তরের প্রকৌশলী ও অভ্যন্তরীন নৌ-যান রেজিষ্টার মোঃ শাহরিয়ার হোসেন, কিশোরগঞ্জ নৌ- অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর ভূইয়াঁ, নৌ পরিবহন অধিদপ্তরের পরিদর্শক জহিরুল কায়য়ুম, ভৈরব নৌ- থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। ভ্র্যাম্যমান আদালত সূত্রে ও অধিদপ্তরের প্রকৌশলী ও অভ্যন্তরীন নৌ-যান রেজিষ্টার মোঃ শাহরিয়ার হোসেন জানান, সার্ভে সনদ, ফিটনেস, রেজিষ্ট্রশন, সুকানী সনদসহ নানা অনিয়মের দায়ে ৬ টি বাল্বগেট মালিককে জরিমানা করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানের মূল লক্ষ্য হচ্ছে সবাই কে রেজিষ্ট্রেশনের আওতায় আনা। রেজিষ্ট্রেশনের আওতায় এলে সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে এবং নৌ- দূর্ঘটনা কমে আসবে।
এ সময় অভিযানে ৬ টি বাল্বগেটের মালিককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ২ সপ্তাহের বিনাশ্রম কারাদন্ডের রায় দেন ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও সহকারি কমিশনার ( ভূমি) ইকবাল হোসেন ।
Related News
পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর গফরগাঁও
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ:: বর্ণাঢ্য আয়োজন, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলার মধ্য দিয়ে গফরগাঁওয়ে বাংলা নববর্ষRead More
পাগলা থানা যেই নামে উপজেলা’হবে সেই নামে ঘোষণা- অন্য নামে নয়-এ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ::ময়মনসিংহের গফরগাঁও উপজেলা-এর পাগলা থানাকে স্বনামে নতুন উপজেলা ঘোষণা, অন্য নামে নয়-এ দাবিতে সাধারণRead More

